• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত রাজারহাট প্রকাশকাল ১–১৫অক্টোবর রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন দক্ষ জনশক্তি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান বাংলাদেশের রাষ্ট্রপতি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা আইন সবার জন্য সমান: বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’ —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Views: 36

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে নিলামের গাছ কাটার সময় বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে ফরিদুল ইসলাম(৩৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার শিকার ফরিদুলের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারের পাশে মেকুরটারী তেলী পাড়া গ্রামে শ্বশুড় বাচ্চা মিয়ার বাড়িতে ঘর জামাই হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুর সোয়া ১টায় দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরিদুল ইলেকট্রিক করাত দিয়ে একটি গাছ কাটছিলেন। এ সময় পাশ দিয়ে থাকা বিদ্যুতের একটি তার অসাবধানতাবশত করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর