• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে আগাছা নাশক বিষ স্প্রে করে বেগুন ক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা হলো আটোয়ারীতে মোগলহাট বন্দর পুনরায় চালু ও নদীভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ: —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৩৪ হাজার টাকা জরিমানা আদায় কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার বাংলাদেশে হাম উপসর্গে আরও ৮ প্রাণহানি হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা যা জানালো আখতারুজ্জামান শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা হলো আটোয়ারীতে

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Views: 0

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ,শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সংগঠনের কমিটি নিয়ে বিভেদ তৈরী না করা, সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজা আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী।-খবর ইউনুছ আলী, সংবাদদাতা, আটোয়ারী (পঞ্চগড়) ।

সভায় গেস্ট অব অনার হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী বক্তব্য দেন।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার সুমি, বোদা উপজেলা কমিটির আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আছিম উদ্দীন, পঞ্চগড় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন,সম্প্রতি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে শিক্ষকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভুমিকা অত্যন্ত জরুরী। পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যকর ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা শিক্ষকদের মতবিরোধ ও অভিমান অবসান ঘটিয়ে শিক্ষক সমাজকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর