• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৪ দিনের সরকারি সফরে রংপুর ও লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Views: 7

পিআইডি, রংপুর :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু চার দিনের সরকারি সফরে ৯ই অক্টোবর (শুত্রবার) রংপুর ও লালমনিরহাটে আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৯ই অক্টোবর (শুত্রবার) বিকাল ৩ টায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেটের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্‌বোধন করবেন। এরপর তিনি বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় যোগ দেবেন। একই দিনে মন্ত্রী সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, ২০২৫-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ১০ই অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় লালমনিরহাট জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি ১১ই অক্টোবর (রবিবার) দুপুর ২ টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ যোগ দেবেন। ওইদিন মন্ত্রী রাত ৮ টা ৩০ মিনিটে কালেক্টরেট মাঠে ৪র্থ জেলা স্কাউট সমাবেশের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

১২ই অক্টোবর (রবিবার) ত্রাণ মন্ত্রী সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর