• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

তরুণদের খেলাধুলামুখী করতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Views: 4

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে।-খবর পিআইডি, রংপুর।

শনিবার (১৭ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ সমাজের একটি অংশ মাদক, জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হওয়ায় খেলাধুলা থেকে দূরে সরে গিয়েছিল। তাদের মাঠমুখী করতে কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সিনিয়র ডিভিশন ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। সুস্থ জীবন ও সুন্দর সমাজ গঠনে সব ধরনের খেলাধুলা অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় খেলাগুলোকেও গুরুত্ব দিতে হবে।

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অভিযান সংঘ ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

দ্বিতীয় ম্যাচে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে পাটগ্রাম ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে নবাবেরহাট আদর্শ ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।


এই বিভাগের আরও খবর