• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে: রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ছেঁউড়িয়ার বাইরে লালনচর্চার নতুন ঠিকানা ধরলা-ব্রহ্মপুত্র-তিস্তার পাড় পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং উৎসবহীন দাসিয়ারছড়া: তিন বছর ধরে বন্ধ বাংলাদেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহলের দুর্গাপূজা কুড়িগ্রামে চায়না দুয়ারী জালে আটকে পরা অজগর সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন নাতির হাতে দাদা খুন রাজারহাটে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী নিয়ে দ্বন্দ্ব ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Views: 0

ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণা-মনিকারা এই উন্নতি লাভ করে। বাংলাদেশ ১০৭তম থেকে ১০৬তম স্থানে উঠে আসে।-খবর তোলপাড়।

সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের গ্রুপ পর্বে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচ থেকে ৪.৬৪ রেটিং পয়েন্ট পাওয়ার কারণে বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫, যা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

অন্য দুই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজমের পর দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ হারে ৬ গোলে। দুই ম্যাচে মোট ১৬ গোল খেলেও র‌্যাংকিং ব্যবধানের ফারাক বেশি হওয়ায় রেটিং পয়েন্টে তেমন প্রভাব ফেলেনি বাংলাদেশের।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‍্যাংকিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির রেটিং পয়েন্ট কমেছে ৫.৫৪।

ফলে ৫৫তম অবস্থান থেকে এক ধাপ নেমে ৫৬ নম্বরে জায়গা হয়েছে তাদের।

উল্লেখ্য, এই মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও জায়গা পেয়েছিল দেশের মেয়েরা।


এই বিভাগের আরও খবর