• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Views: 0

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।-খবর তোলপাড়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওমর ফারুক কাউসার বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়নে এবং দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।’

তিনি আরও বলেন, কর্মীদের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করে ভবিষ্যতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আবদুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর