• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Oplus_131072

Views: 0

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শওকত আলী সরকার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পারাপার হচ্ছিলেন বছিরন বেওয়া। এ সময় উলিপুর থেকে ছেড়ে যাওয়া চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে। ট্রেনটি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি রক্ষা পাননি। ট্রেনের নিচে পড়ে তাঁর একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর