• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ময়নাতদন্ত শেষে তাহসিফ সাউরির দাফন সম্পন্ন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 3

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ ময়নাতদন্ত শেষে উত্তরার বাসায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর উত্তরার ১৮ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাঁকে দাফন করা হয়।-খবর তোলপাড়।

এর আগে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তাহসিফ সাউরির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মরদেহটি শনাক্ত করেন তাহসিফের খালাতো ভাই জহির হাসান। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। মাথার চুল কালো, মুখমণ্ডল গোলাকার এবং মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। তাঁর ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো এবং হাতের মুঠো খোলা অবস্থায় ছিল। বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেট ফোলা ছিল।

সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের দেখানো মতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরও খবর