• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিঋণ মওকুফে স্বস্তি ১৪ লাখ কৃষকের ‘বাঙালির শিকড় খুঁজতে আব্বাসউদ্দীনকে বাদ দেওয়ার সুযোগ নেই’: লালমনিরহাট জেলা প্রশাসক ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সাবেক মাদ্রাসা সুপার গ্রেপ্তার ইয়াবা-হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতিমূলক সভা আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক ধরলা নদীর তীর সংরক্ষণে সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিন্নাঘাস রোপণের পরিকল্পনা করা হচ্ছে— পানি সম্পদ প্রতিমন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 2

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী হয়েছেন।-খবর সংবাদদাতা, ঠাকুরগাঁও।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রার্থীরা হলেন- বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

প্রসঙ্গত, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


এই বিভাগের আরও খবর