• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতিমূলক সভা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 3

পঞ্চগড়ের আটোয়ারীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া অধিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ – ২০২৭ (সিজন-২) কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। -খবর ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়)।

এতে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে নতুনকতুঁড়ি স্পোর্টস ২০২৬ – ২০২৭ (সিজন-২) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে নির্ধারিত ইভেন্ট প্রতিযোগিতার আয়োজন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ – ২০২৭ (সিজন-২) কর্মসূচি বাস্তবায়নে মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান, ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ),সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসরাফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মী প্রমুখ।


এই বিভাগের আরও খবর