• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব কুড়িগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক, লাভ নিয়ে শঙ্কা কুড়িগ্রামের রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ‘টেস্টি ট্রিট’-এর যাত্রা শুরু কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু হাতের ভেতর কাচের টুকরা রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচারে বের করলেন অন্য চিকিৎসক
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এএসআই নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Views: 1

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এসব প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থীর পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ফলে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এদিকে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময় যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


এই বিভাগের আরও খবর