Views: 1

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।-খবর তোলপাড়।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে প্রতিনিধি দলটি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানায় এবং তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত গেস্ট বইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অঅ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।