• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব কুড়িগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক, লাভ নিয়ে শঙ্কা কুড়িগ্রামের রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ‘টেস্টি ট্রিট’-এর যাত্রা শুরু কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু হাতের ভেতর কাচের টুকরা রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচারে বের করলেন অন্য চিকিৎসক
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশের শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Views: 0

বাংলাদেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন ইস্যু ও উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ঢাকায় সাম্প্রতিক পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব ঘটনার দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই।’

নদীগুলোর দ্বিপাক্ষিক পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যৌথ নদীগুলোর যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই সামনে এগোবে।

তিনি বলেন, ‘আমি আগেও যেমন বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সমস্ত সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।’

নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই মুখপাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া পূর্ববর্তী আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেন।

জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব।’

বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এর মাঝেই শ্রমিকদের আন্দোলনের দিকে ভারত নজর রাখছে বলে ওই মন্তব্য করেছেন তিনি।


এই বিভাগের আরও খবর