• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু ১৯ নভেম্বর আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব কুড়িগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক, লাভ নিয়ে শঙ্কা কুড়িগ্রামের রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ‘টেস্টি ট্রিট’-এর যাত্রা শুরু কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান আশফাকুরকে বদলি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Views: 2

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।-খবর তোলপাড়।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

তবে তাকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ও মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবারই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর