Views: 1

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের জন্য আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।-খবর আব্দুল মালেক, উলিপুর।
উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মোসাদ্দেকুর রহমান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ নং ফিডারের আওতাধীন ১১ কেভি লাইন বন্ধ থাকবে।
এ সময় উলিপুর থানা মোড় থেকে আব্দুর রহমানের মিল চাতাল, থানার কোয়ার্টার হয়ে মুন্সিপাড়া, আক্তারুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল, ডাঃ রফিকুল ইসলামের ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ, উলিপুর আধুনিক হাসপাতাল, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ব্র্যাক অফিস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।