• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

Views: 0

বন্যা ও নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।-খবর আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়াইএফসি-বিডি)-এর বাস্তবায়নে, ইউথনেট গ্লোবাল-এর বাস্তবায়নে, উইমেন’স পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ)-এর অর্থায়নে এবং ইউএন ওমেন বাংলাদেশ-এর সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-ই-খুদা। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের লিড ফিল্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লোকাল এনগেজমেন্ট জাহিদ কবির, প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নি ও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী অংশগ্রহণকারীরা।

সভায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় নারীদের দুর্যোগ প্রস্তুতি, মোকাবিলা ও পুনরুদ্ধারে প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, পুরুষ সহযোগীদের সম্পৃক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় নারী অংশগ্রহণকারীরা বন্যা ও নদীভাঙনকালে তাঁদের অভিজ্ঞতা, নিরাপত্তা, জীবিকা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁরা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণসহ দুর্যোগ মোকাবিলার সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর