• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

Views: 6

কুড়িগ্রামের উলিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ১০টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিম বাজারে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা কমিটি ও বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।-খবর আব্দুল মালেক, উলিপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, আসন্ন উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মতলেবুর রহমান মঞ্জু।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে শত শত দর্শকের সমাগম ঘটে।


এই বিভাগের আরও খবর