• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Views: 1

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে ইরান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে।-খবর তোলপাড়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে- এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বৃদ্ধিতে কিছুটা প্রভাব রাখছে।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নিরাপত্তা—এই দুই বিষয়ই আপাতত তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে সাময়িক মূল্যবৃদ্ধি সত্ত্বেও সপ্তাহজুড়ে বড় দরপতনের আশঙ্কা কাটেনি।

সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরও খবর