• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Views: 0

ইরানের গুরুত্বপূর্ণ মহাকাশ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পরও দেশটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি ‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) এক প্রতিবেদনে।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে ভূমিভিত্তিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহ করা জিপিএস সংকেতে বিঘ্ন ঘটায় ইরান। ডিআইএর ভাষ্য, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেও ইরানের মহাকাশ কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। সামরিক ও বেসামরিক-উভয় ক্ষেত্রেই এ কর্মসূচির পরিধি বাড়াচ্ছে দেশটি।

মহাকাশ প্রযুক্তির সহজলভ্যতা ও ব্যয় কমে আসার বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। গত মাসে এক ওয়েবিনারে স্পেস ফোর্সেস সেন্ট্রালের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টড বেনসন বলেন, বর্তমানে মহাকাশে প্রবেশের সুযোগ আগের তুলনায় অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ইরানের সক্রিয় কৃত্রিম উপগ্রহের সংখ্যা বর্তমানে প্রায় ১২টি। পাশাপাশি দেশটির গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়া স্যাটেলাইট-সংক্রান্ত সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে, ইরানের তুলনায় নিজেদের ‘মহাকাশ শ্রেষ্ঠত্ব’ বজায় রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ এ দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ টড হ্যারিসনের মতে, ইরান যদি যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়, তাহলে ওয়াশিংটনের শ্রেষ্ঠত্বের দাবি প্রশ্নের মুখে পড়বে।

ডিআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলেকট্রনিক হামলা থেকে নিজেদের নেভিগেশন ও গাইডেন্স ব্যবস্থা সুরক্ষিত রাখতে প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। ভবিষ্যতে সামরিক অভিযানে স্যাটেলাইটনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষের ইলেকট্রনিক আক্রমণের প্রভাব মোকাবিলায় সক্ষমতা অর্জনই এ উদ্যোগের লক্ষ্য।

সূত্র: আনাদোলু এজেন্সি


এই বিভাগের আরও খবর