• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Views: 0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আঞ্চলিক ভাষায় রহস্যময় একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। পোস্টে ‘সহিদ ভাই’-এর শেখানো একটি কথা উল্লেখ করেছেন তিনি। তবে কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।-বিনোদন তোলপাড়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের…’। এরপর তিনি লেখেন, ‘আমাদের সহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’

পরীমনি এই পোস্টে ‘সহিদ ভাই’ বলতে কাকে বুঝিয়েছেন, তা জানা যায়নি। একইভাবে পোস্টটির মাধ্যমে কাদের উদ্দেশে বার্তা দিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত লোকজনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা দিনভর আলোচনার জন্ম দেয়।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় পরীমনির বিরুদ্ধে আগে জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপস্থিত সংবাদ কর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ভিড়ের মধ্যে কেউ একজন তাকে স্পর্শ করেছেন – এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়।’ পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়। সংবাদ কর্মীদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ ভিড়ের মধ্যে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে পরীমনির পক্ষেও মত দেন।


এই বিভাগের আরও খবর