• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর এক নতুন অধ্যায়ের সূচনা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের রাতে পরীমনির ‘রহস্যময়’ স্ট্যাটাস ভাইরাল মার্কিন গোয়েন্দা সংস্থা: যুক্তরাষ্ট্রের হামলার পরও মহাকাশ শক্তি বাড়াচ্ছে ইরান বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায় আমদানি নির্ভরতা কমাতে: নতুন ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম সবজিতে স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Views: 1

পিএম সৈকত:
দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়ায় আগ্রহী করে তোলা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করেন। একই সময়ে দেশের অন্যান্য উপজেলার মতো রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগেও উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

এ উপলক্ষে রাজারহাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি প্রদর্শনের আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তুষারকান্তি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমরামুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরীফ, উপজেলা প্রকৌশলী এজাহারুল হক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জাকির হোসেন, আসাদুর রহমান শিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


এই বিভাগের আরও খবর