• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আজ শহীদ নূর হোসেন দিবস

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Views: 1

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। স্বৈরাচারবিৃরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন।-খবর তোলপাড়।

Bank Asia Details page

গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নামা নূর হোসেনের বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। তাঁর এই প্রতিবাদী অবস্থান পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। যে স্থানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেটি বর্তমানে শহীদ নূর হোসেন স্কয়ার নামে পরিচিত।

নূর হোসেনের আত্মত্যাগের দিনটি বাংলাদেশে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত। একই ঘটনায় প্রাণ হারান নূরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। তাঁদের মৃত্যুতে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এদিকে, জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সামরিক আইন প্রত্যাহারের ঘোষণাকে স্মরণ করে দলটি এ দিবস পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে বিকেল ৪টায় তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার বিষয় ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’।


এই বিভাগের আরও খবর