• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ জাহাজে আগুন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 3

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। -খবর তোলপাড়।

শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে অনুমোদনহীন পথে গোপনে চলাচলের চেষ্টা করছিল দুটি তেলবাহী জাহাজ। এ সময় জাহাজ দুটির রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল। একপর্যায়ে নৌমাইনে আঘাত লাগলে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে শনিবার ভোরে বিবৃতিটি প্রচার করা হয়। খবর খালিজ টাইমসের।

অন্যদিকে, ইরানের নিয়মিত নৌবাহিনীর পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে বিপজ্জনক ও নিষিদ্ধ এলাকা দিয়ে চলাচল করছিল আরেকটি তেলবাহী জাহাজ। জাহাজটির অবস্থান শনাক্তকরণ ও পরিচয় প্রকাশকারী ব্যবস্থা বন্ধ ছিল। এ সময় নৌমাইনে আঘাত লাগলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটিকে চলাচল বন্ধ করতে বাধ্য করা হয়।

তিনটি জাহাজের নাম ও কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে ইরানের বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে আইআরজিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি ছিল বিশাল আকৃতির তেলবাহী সুপারট্যাংকার। সূত্র: এএফপি।


এই বিভাগের আরও খবর