• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজীবের মৃত্যুবার্ষিকী আজ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 2

ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ নভেম্বর)। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান দর্শকপ্রিয় এই অভিনেতা।-খবর তোলপাড়।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন রাজীব। অভিনয়জীবন শুরুর আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। পরে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে যুক্ত হন। কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও।

১৯৮১ সালে রাখে আল্লাহ মারে কে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।

দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এই অভিনেতা।

হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের ঠিকানা, কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ ও বুকের ভেতর আগুনসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী অভিনয় আর পর্দায় দাপুটে উপস্থিতির কারণে দর্শকের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি খলনায়ক।


এই বিভাগের আরও খবর