• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 1

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার ১৩ হাজার ৫৭০ জন উপকারভোগী সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ এর দেওয়া তথ্য অনুযায়ী ,বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী, হিজড়া, অনগ্রসর জনগোষ্ঠী এবং চা-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ এ কর্মসূচির সুবিধা পাচ্ছেন।-খবর ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায় বয়স্ক ভাতা পাচ্ছেন ৫ হাজার ৯৮৯ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা পাচ্ছেন ৩ হাজার ১৭১ জন এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩ হাজার ৯০৭ জন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১১৫ জন শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৪৩ জন শিক্ষার্থী। প্রাপ্ত তথ্য মতে, এ কর্মসূচির আওতায় আটোয়ারী উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২ জন, মাধ্যমিক পর্যায়ে ১০ জন , উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ জন এবং উচ্চতর পর্যায়ে ৫ জন, অপরদিকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাথমিক পর্যায়ে ৭২ জন,মাধ্যমিক পর্যায়ে ৩২ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ জন এবং উচ্চতর পর্যায়ে ৫ জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। অন্যদিকে, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা পাচ্ছেন ৫ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা পাচ্ছেন ৪১ জন এবং চা-শ্রমিক ভাতা পাচ্ছেন ২৯৯ জন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তালিকায় আরও দেখা যায়, ভাতাভোগীদের জন্য কর্মসূচিভেদে মাসিক ভাতার হার ৬৫০ টাকা থেকে ১ হাজার টাকা। আর শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে শিক্ষার স্তর অনুযায়ী মাসিক ৭০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছে।

সরকারের এ সামাজিক নিরাপত্তা কর্মসূচি উপজেলার অসচ্ছল, বয়স্ক, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ কর্মসূচি সহায়ক হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ বলেন, এ পর্যন্ত আটোয়ারী উপজেলায় ৬৫ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬ এর খানা শুমারীর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৪৪ টি ক্লাব, ৬ টি ইউনিয়ন সামাজ কল্যাণ ফেডারেশন, ১৬ টি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা, ১০টি সংস্থা (এনজিও) এবং ১টি রোগী কল্যাণ সমিতি রয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৩ জনের স্থলে সহকারী সমাজসেবা অফিসারের পদসহ গুরুত্বপূর্ণ ৫টি পদ শুন্য রয়েছে। জনবল সংকটের মধ্য দিয়েও বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী,হিজড়া, চা-শ্রমিক ও অনগ্রসর জনগোষ্ঠীর অসচ্ছল মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজসেবা কার্যালয়।


এই বিভাগের আরও খবর