• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

Views: 3

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।-খবর সংবাদদাতা, চট্টগ্রাম।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলার পর পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। অভিযানে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

পরদিন বুধবার তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে ডিআইজি তা অস্বীকার করেন। তখন তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বিভাগীয় তদন্ত করছেন। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।


এই বিভাগের আরও খবর