• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

Views: 3

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইস।-খবর তোলপাড়।

রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় আরও ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

এদিকে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে ড্রোন ছাড়াও বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।


এই বিভাগের আরও খবর