• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে গ্রিন লাইফের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, সাংবাদিকের ওপর হামলা স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি রাজারহাটে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক ও রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে তাঁর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন রাজারহাট কেন্দ্রীয় ময়েন মিয়াজী ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ সিদ্দিকী। এতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জমায়েত হোসেন খোকন চৌধুরী রাজারহাটের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধি মহলে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি রাজারহাটের ঐতিহ্যবাহী প্রতীক সিনেমা হলের স্বত্বাধিকারীও ছিলেন।

তাঁর মৃত্যুতে রাজারহাটের রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, উপজেলা এনসিপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এই বিভাগের আরও খবর