• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে গ্রিন লাইফের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, সাংবাদিকের ওপর হামলা স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি রাজারহাটে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

Views: 3

মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।-খবর তোলপাড়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁর বাংলাদেশ সফরের সমন্বয়ক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে আপাতত মুফতি তাকি উসমানির সফর স্থগিত করা হয়েছে।

এদিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার সংবাদমাধ্যম বলেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকার মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করেছে।

এর আগে ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারি।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের প্রখ্যাত আলেম এবং করাচির জামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা মুফতি মুহাম্মদ শফির ছেলে। দারুল উলুম করাচিতে উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণের পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

হাদিস, ফিকহ ও ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত তাকি উসমানি ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বিভাগের বিচারক ছিলেন। তিনি আন্তর্জাতিক ইসলামী ফিকহ অ্যাকাডেমির স্থায়ী সদস্য ও সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থানে রয়েছেন মুফতি তাকি উসমানি। এর আগে ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন।


এই বিভাগের আরও খবর