• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

Views: 0

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম অষ্টমীর চর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন এই চরাঞ্চলে দিনব্যাপী ক্যাম্পে ২৫১ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের মধ্যে ৮৫টি চশমা ও ১২৫টিরও বেশি আই ড্রপ বিতরণ করা হয়। চোখের অপারেশনের জন্য ৩০ জন রোগীকে নেওয়া হচ্ছে উলিপুরের মরিয়ম চক্ষু হাসপাতালে।-সম্পাদনায় জ্যেষ্ঠ প্রতিবেদক।

সোমবার (২৩ নভেম্বর) ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে স্থানীয় মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পকে ঘিরে চরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আশপাশের বিভিন্ন চর থেকে চোখের সমস্যায় ভোগা নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে ছুটে আসেন।

ব্রহ্মপুত্র নদবেষ্টিত এসব চরাঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে অসুস্থ হলে স্থানীয়দের নৌকা ভাড়া করে মূল ভূখণ্ড কিংবা জেলা শহরে যেতে হয়। এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। ফলে সামান্য চোখের সমস্যাও অনেক সময় জটিল আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা ও আই ড্রপ পেয়ে স্বস্তি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

স্থানীয় মনোয়ারা, আলিমন ও জয়নব জানান, চিকিৎসার জন্য জেলা শহরে যেতে হলে যাতায়াত খরচসহ নানা ভোগান্তি পোহাতে হয়। দুর্গম এলাকায় এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প তাদের জন্য বড় সুযোগ। তবে বিশেষ আয়োজনের পাশাপাশি নিয়মিত এমন চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

ব্র্যাক চিলমারীর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মাহবুবুর রহমান বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে চরাঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আড়াই শতাধিক মানুষ চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিবুল হাসান বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের আড়াই শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চোখের অপারেশনের জন্য ৩০ জন রোগীকে চরাঞ্চল থেকে নিজস্ব অর্থায়নে হাসপাতালে নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।


এই বিভাগের আরও খবর