• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

Views: 0

বিপাকে খেটে খাওয়া মানুষ

কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন

শ্রমিক সংকটে আমন ধান কাটায় বিলম্ব

পিএম সৈকত: 

কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের তাপ না থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাড়কাঁপানো ঠান্ডায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ২৪নভেম্বর (মঙ্গলবার) সকালে জেলায়  সর্বনিম্ন ১৭দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। প্রকৃতিতে বিরাজ করছিল নীরব নিস্তব্ধতা। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। পরে বেলা ১১টার দিকে সূর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা ছড়াতে পারেনি। ঠান্ডা থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষকে গায়ে গরম কাপড় জড়িয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমজীবীদের জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হলেও ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কষ্ট আরও বেড়েছে।

একদিকে ঠান্ডা, অন্যদিকে কাজ না পেলে সংসার চালানোর দুশ্চিন্তা সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা। এদিকে শীত ও বৃষ্টির প্রভাবে আমন ধান কাটাতেও দেখা দিয়েছে ধীরগতি। কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অনেক জমির পাকা ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। ঠান্ডার কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় সময়মতো ধান কাটতে পারছেন না কৃষকরা।

অন্যদিকে রোদ না থাকায় জমিতে পড়ে থাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এতে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন ও ঘরে ফসল তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। স্থানীয়দের ধারণা, শীতের মৌসুমের শুরুতেই এমন ঠান্ডা অনুভূত হওয়ায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে। বিশেষ করে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার মানুষ হিমেল বাতাসে বেশি কষ্ট পাচ্ছেন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।


এই বিভাগের আরও খবর