• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

Views: 6

 

পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
শনিবার ও রবিবার (১০ ও ১১ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ-এর সভাপতিত্বে শনিবার (১০ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় প্রশিক্ষনের উদ্বোধন করেন।-খবর সংবাদদাতা, আটোয়ারী (পঞ্চগড়)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ জানান, আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের জন্য মোট ৬০ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রয়োজনীয় সংখ্যক ট্যাপ সরবরাহ না থাকায় আপাদত প্রথম ধাপে ১৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হলো। পরবর্তীতে ৪৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনার্থীদের সবাইকে তথ্য সংগ্রহের জন্য ট্যাপ প্রদান করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে কার্যক্রমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরণের প্রশিক্ষনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই বিভাগের আরও খবর