• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

Views: 12

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন রাজারহাট উপজেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব মো. শাহাজাহান আলী (অব.)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরাল এসএম কামরুল হাসান (অব.)-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর (অব.) ইউনুছ আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব মো. মহসিন আলম।

এ সময় বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, শৃঙ্খলা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর