• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কারিনা পাচ্ছে বিশেষ সম্মাননা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ৯ জুলাই কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আলোকিত রাজারহাট, প্রকাশের তারিখ: ১১-২৬জুন আপত্তিকর ভিডিও ও নানা অভিযোগে কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: রাজারহাটে কিশামত নাখেন্দা খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও তানজিলা তাসনিম ‘বিয়ের আগে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক চরিত্রের দোষ নয়’
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ঈদে ১৩ দিন চব্বিশ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

কোরবানির ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন চব্বিশ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গেল ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে। ওই চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। -খবর তোলপাড়।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

‎এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর