• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত:

কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ইউনুস আলী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

‎পুলিশ জানায়, ২০২৫ সালে ১২ই নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রীজের পূর্বে মোগলবাসা গামী পাকা রাস্তায় গোড়াই ছোট ড্রেন ব্রীজের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের ডাকা ১৩ই নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তবকপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সক্রিয় সদস্য।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আজ মঙ্গলবার(২৫) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর