• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৮ কোটি টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবেও কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় পেয়েছে। ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এরপর রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে আসা ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলারকে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ টাকা। ফলে মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসী আয়ে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর