• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এক ঘণ্টা পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

Views: 5

ইউরোপের অধিকাংশ দেশে রোববার (২৫ অক্টোবর) থেকে শীতকালীন সময় কার্যকর হচ্ছে। এদিন গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।-খবর তোলপাড়।

পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ পরিবর্তন কার্যকর হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার গ্রীষ্মকালীন সময় শুরু হয়। আর অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আবারও স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যায় দেশগুলো।

পর্তুগালের মূল ভূখণ্ডের রাজধানী লিসবন, পোর্তোসহ অন্যান্য শহরে স্থানীয় সময় রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেওয়া হবে।

একই সময়ে মাদেইরা দ্বীপপুঞ্জেও ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশেই গ্রীষ্মকালীন সময় শেষ হবে ২৫ অক্টোবর। এর মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য দেশ।


এই বিভাগের আরও খবর