• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 7

এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০।

প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয় বাংলাদেশের আর্চাররা। লাল-সবুজদের পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬।

‎ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে।

তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ। কাজাখস্তান করে ৫২। শেষ সেটে দুই দলই চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫২–৫১ পয়েন্টে জিতে ৬–২ ব্যবধানে ম্যাচটা নিজেদের করে নেয়।


এই বিভাগের আরও খবর