• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Views: 3

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

সভায় বক্তব্য রাখেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপজেলার ১৩১টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী ১৬অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এই দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়। এটি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি বড় উদাহরণ। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বিশেষ করে মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক সমন্বয় রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, এবারে সর্বশেষ ১৩১টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে রাজারহাটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর