• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালু হচ্ছে ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা আলোকিত রাজারহাট ইপেপার নভেম্বরের সংখ্যা পড়তে ক্লিক করুন- আলোকিত রাজারহাট ইপেপার নভেম্বরের সংখ্যা পড়তে ক্লিক করুন- আলোকিত রাজারহাট ইপেপার নভেম্বরের সংখ্যা পড়তে ক্লিক করুন- চাকরির নামে কাউকে টাকা দিবেন না টিসিবির ডিলার নিয়োগে আসছে ডিজিটাল পদ্ধতি কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Views: 8

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদে বন্যা কবলিত ৩টি ওয়ার্ডে ১৮ ধরণের অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এ টি এম আরিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এরিয়া ম্যানেজার খন্দকার আবু তাহের মো. সিদ্দিকুর রহমান, স্থানীয় সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক, ম্যানেজার শাহ আলম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ সরকার প্রমুখ।

স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় হাতিয়া ইউনিয়নে বন্যাকবলিত ৪, ৫ ও ৯নং ওয়ার্ডে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্সলাইট, প্রাথমিক চিকিৎসার বাক্স ও উপকরণ, দঁড়ি, নাইফ দা, করাত, তালাচাবি, হ্যাকস ব্লেড, পরিমাপ ফিতা, ৯টি পতাকা, হুইল চেয়ার, রেইনকোট, ত্রিপল ও বড় ট্রাংক।


এই বিভাগের আরও খবর