• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Views: 5

পিএম সৈকত: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দসহ ভূট্টু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধ অভিযানকালে একজন মাদক কারবারিসহ এসব চোরাচালানকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়।

ধৃত ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার পুত্র। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।


এই বিভাগের আরও খবর