• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

Views: 6

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।-খবর তোলপাড়।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার একই আইনের ধারা ১৩৯ এ নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করল।

গেজেটে বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিম্নতম মজুরি বোর্ডের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর