• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

Views: 5

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি মৃত জাফর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার পুত্র রুবেল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ সহকারী পুলিশ সুপার সার্কেল মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে অভিযানকালে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদককারবারি পিতাপুত্র।

উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর