• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

Views: 0

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বুধবার (১২আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলা সভা কক্ষে, ফ্রেন্ডশীপ এনজিওর আয়োজনে ও (Friendship Disability Inclusive Development Programme)-FDIDP এর অর্থায়নে “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন” এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে চিলমারী উপজেলা কমিটির সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুল বেগম, ফ্রেন্ডশীপ এনজিওর রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুস সালাম, প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন সরকার, ফিজিওথেরাপিষ্ট ইমরান খান, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমানসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর