Views: 0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত মেনে না চলা পর্যন্ত তেহরান নতুন করে কোনো আলোচনা শুরু করবে না। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে বলে জানিয়েছেন তিনি।-খবর তোলপাড়।
রবিবার (৯ আগষ্ট) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন চুক্তির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই বলেও ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আরাগচি। তবে এই চুক্তির ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না।
আরাগচি জানান, যুক্তরাষ্ট্র অন্যান্য শর্ত পূরণ করার পর এবং হরমুজ প্রণালি পুনরায় নৌ-চলাচলের জন্য খুলে দেওয়া হলে কোন নতুন নৌপথ ব্যবহার করা হবে, তা ওই চুক্তিতে নির্ধারণ করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালির নৌচলাচল স্বাভাবিক করার বিষয়টি নির্দিষ্ট শর্ত পূরণের সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয়ে তেহরান এখনই জলপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি।