• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো আওয়ামী লীগ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের বাড়তি বেতন শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে তিনদেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর উদ্বোধন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Views: 8

পিএম সৈকত: 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের ন্যায় বৃহস্পতিবার ২ জুলাই কুড়িগ্রামেও জাতীয় কবি কাজী ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
” নজরুল বর্ষ ২০২৬-২৭” উদযাপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর