• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেট দল

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১১ মে, ২০২৬

 

পিএম সৈকত: 

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ক্রিকেট দল। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহন করেন। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে রাজারহাট দল। ৩ মে প্রথম ম্যাচে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। এরপর ৮ মে অনুষ্ঠিত সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে রাজারহাট।

রোববার (১০ মে) অনুষ্ঠিত চূড়ান্ত ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর উপজেলার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় রাজারহাট। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ঘরে তোলে তারা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রাজারহাট উপজেলার আদনান, সাদমান ও অর্ঘ নাঈমসহ মোট চারজন ক্ষুদে ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর