• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Views: 5

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে সহকারি শিক্ষক নিয়োগ-২০২৫ এর নব যোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের জন্য এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ যৌথভাবে এ লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে জেলার ৯ উপজেলায় যোগদানকৃত ৪৬৭ জন শিক্ষকের স্ব স্ব বিদ্যালয়ের পদায়ন নির্ধারন করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা,অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামসহ ৯ উপজেলা নিবা’হী কম’কতা’গণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

লটারির মাধ্যমে পদায়ন বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা থেকে আগত সহকারী শিক্ষক রাশেদুল হাসান জানান, যদিও আমাদের শিক্ষকদেরকে লটারি অনুষ্ঠানে ডাকা হয়নি তবুও আমরা কয়েকজন স্বেচ্ছায় এসেছি। এখানে এসে দেখলাম যে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সাথে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে লটারি অনুষ্ঠিত হলো। আমি এখানে লটারির মাধ্যমে আমার নিজের বিদ্যালয়ের নাম ঘোষণা শুনেছি।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এরকম লটারির মাধ্যমে স্বচ্ছতার সাথে সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি অনুষ্ঠিত হওয়ায় নানান রকমের তদবির কেউ করতে পারেনি।


এই বিভাগের আরও খবর