• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্থাবর সম্পত্তির (জমি ও ভূমি) বর্তমান বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জমির শ্রেণি, অবস্থান ও এলাকাভেদে প্রকৃত বাজারদর বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণের প্রস্তাব দিয়েছেন সভায় অংশগ্রহণকারীরা। তাঁদের মতে, বাস্তবসম্মত বাজারমূল্য নির্ধারণ করা হলে জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সরকারি রাজস্ব আদায় ও সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। সেই সাথে এ উপজেলার জমি নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন সচেতনমহল।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রাশেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকিফ জামান, উপজেলা প্রকৌশলী মোঃ এজাহারুল হক, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব সাজ্জাদুর রহমান সাগর, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক ও উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণিভিত্তিক মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়। বিশেষ করে কৃষিজমি, বসতভিটা, বাণিজ্যিক জমি, সড়কসংলগ্ন জমি এবং গুরুত্বপূর্ণ বাজার ও জনবসতিপূর্ণ এলাকার জমির মূল্য পৃথকভাবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়কসংলগ্ন এলাকা, ব্যবসাকেন্দ্র ও অন্যান্য সম্ভাবনাময় স্থান চিহ্নিত করে সেসব এলাকার বিদ্যমান বাজারদর যাচাইয়ের মাধ্যমে মূল্য নির্ধারণের অনুরোধ জানানো হয়। বক্তারা বলেন, একই ইউনিয়নের মধ্যেও জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা, বাণিজ্যিক গুরুত্ব ও সুযোগ-সুবিধার কারণে বাজারমূল্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তাই এককভাবে মূল্য নির্ধারণ না করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় এলাকাভিত্তিক মূল্যতালিকা প্রণয়ন করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিনের প্রচলিত বা বাস্তব বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করা হলে জমির ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই সমস্যায় পড়তে পারেন। এ কারণে স্থানীয়ভাবে জমি কেনাবেচার প্রকৃত তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত গ্রহণ এবং সরেজমিন পরিস্থিতি যাচাই করে একটি গ্রহণযোগ্য মূল্যতালিকা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপজেলা ভূমি অফিসের কানুনগো, সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদার ও ইউনিয়ন প্রশাসক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর