• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Views: 5

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী তারেক রহমান।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৩ নভেম্বর ) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী এ এক্সপোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ এবং সরকারি প্রণোদনা তুলে ধরা হচ্ছে।


এই বিভাগের আরও খবর